রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের পূর্ব শত্র“তার জের ধরে হামলা ও মারপিটের ঘটনায় বড় ভাই বাদী হয়ে ছোট ভাই আব্দুল মান্নান (৩৮) কে প্রধান আসামী করে ৩ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, উপজেলার সদর ইউপি’র ছাটমাধাই গ্রামের মৃত আব্দুর রশিদের জ্যৈষ্ঠ পুত্র আবু বক্কর সিদ্দিকের সঙ্গে অপর ছোট দু’ভাই আব্দুল কাদের (৪১) ও আব্দুল মান্নান (৩৮) এর দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২ মে আবু বক্কর তার বসতবাড়ির আঙ্গিনায় দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় হঠাৎ তার উপর আসামীদ্বয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ৪ মে ৩ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। আবু বক্কর সিদ্দিক এ প্রতিবেদককে বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারের আসামীদের হুমকী-ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।




