ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুদি ব্যবসায়ীর বাড়ি পুড়ে ছাই

মুদি ব্যবসায়ীর বাড়ি পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি : সিংড়া গোডাউন পাড়া মহল্লায় শুক্রবার গভীর রাতে আকস্মিক অগ্নিকান্ডে এক ক্ষুদে মুদি ব্যবসায়ীর বসত বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানায়, শুক্রবার রাত ১১ টায় শহরের গোডাউন পাড়া মহল্লার ক্ষুদে মুদি ব্যবসায়ী শ্রী শংকর চন্দ্র সরকারের বসত বাড়িতে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে মূহুর্তের মধ্যে একটি টিন শেড ঘর এবং ঘরের ভেতর থাকা নগদ টাকা, চাল, আসবাপত্র, কাপড় ইত্যাদি পুড়ে যায়। পড়ে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হওয়ায় ওই পরিবার সর্ব শান্ত হয়ে যায়। এদিকে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মহিদুল ইসলাম ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী ভাবে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads