ময়মনসিংহ প্রতিনিধি : নেশার টাকা দিতে রাজি না হওয়ার ময়মনসিংহ শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসায় ভাতিজার হাতে খুন হলেন চাচা। নিহতের নাম সমীর দে (৪৫)। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। এ ঘটনায় পুলিশ খুনী ভাতিজা আকাশসহ তার বন্ধু সানিকে আটক করে গ্রেফতার করেছে। সে শহরের একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলো।
পুলিশ জানায়, শহরের কালিবাড়ি রোড়ের চুন্নু মিয়া বাইলেনের বাসিন্দা সমীর দে তার মা বোনদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকত। শুক্রবার সমিরের মা বোন টাঙ্গাইলে আতিœয়ের বাড়িতে বেড়াতে গেলে নেশাখুর ভাতিজা আকাশ ও তার এক বন্ধু রাত একটার দিকে বাসায় গিয়ে নেশার টাকা চায়। এতে সমির টাকা দিতে অপারগতা জানালে তারা ঘরের জিনিসপত্র নিয়ে চলে যেতে চায়। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে আকাশ (২০) ও তার বন্ধু সানি (২২) ধাঁরালো অস্ত্র দিয়ে সমীরকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। রাতেই ঘটনাটি জানাজানি হলে পুলিশ শহরের এস কে হাসপাতালের পিছন থেকে বাসা থেকে লুন্ঠিত মালামালসহ আকাশ ও সানিকে আটক করে।
কোতোয়ালী মডেল থানার এসআই শিবিরুল ইসলাম জানান, আটককৃত দুজনই পেশাদার ছিনতাইকারী ও নেশাখুর। জিঞ্চাসাবাদে তারা সমীরকে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এরিপোর্ট লিখা পর্যন্ত মামলা হয়নি।




