পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার রংপুরের পীরগঞ্জে ফতেপুর গ্রামে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০.০০ টায় ফতেপুর গ্রামে প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কে.এম নূর-উন-নবী পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে পীরগঞ্জ উপজেলা ওয়াজেদ ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও গরীব দু:খীদের মাঝে তবারক বিতরণ করা হয়।




