এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানকে সংবর্ধনা দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পেশাজীবী সমন্বয় পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল। শুক্রবার বিকেলে এক অনাড়ম্বর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদের আহবায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্য প্রফেসর আবদুল জলিল, অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক, প্রিমিয়াম লিজিং ফাইন্যান্স লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, আই পাস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা: এস.এম. শহীদুল্লাহ, ডেপুটি এর্টনি জেনারেল শহীদুল ইসলাম, কর্ণেল (অবঃ) মো. হাবিব, জেলা আ’লীগ নেতা ও সোনালী ব্যাংকের সাবেক জিএম আতোয়ার রহমান খান প্রমুখ।




