ads

শনিবার , ৯ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ সংঘাতের দিকে যাচ্ছে : এরশাদ

খবর টি পড়েছেন : ১৯৫
দেশ সংঘাতের দিকে যাচ্ছে : এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ershad 6_মুন্সীগঞ্জ : দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে শান্তি ছিল। আমিই দেশে রাষ্ট্রধর্ম ইসলামের ঘোষণা দিয়েছিলাম।’ তিনি ৮ মে শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মধুপুর গ্রামে জামি’আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খতমে বোখারি শরিফের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এরশাদ আরও বলেন, ‘দু’দলের কাছে দেশের মানুষ এখন জিম্মি। আমি যখন ক্ষমতায় ছিলাম, শুধু রক্তপাত এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম।’
জামি’আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ বোখারি শরিফের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পতিসরে বিশ্বকবি’র ১৫৪তম জন্ম জয়ন্তী পালিত পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভিসি ঘাটাইলে সংবর্ধিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads