ads

শুক্রবার , ৮ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শংকায় বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৯৫
ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শংকায় বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

imrul kayesশ্যামলবাংলা স্পোর্টস: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এখন টাইগার শিবিরে ফলোঅনের শংকা জেগেছে। পাকিস্তানের দেয়া প্রথম ইনিংসের ৫৫৭ রানের বিপক্ষে খেলতে নেমে প্রথম দিনেই বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে। দিনের শেষ সেশনে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশকে আরো ২৫১ রান করতে হবে। হাতে রয়েছে ৫ উইকেট। তবে আগামীকাল ম্যাচে সবার দৃষ্টি থাকবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের দিকে। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাকিব ১৪ রানে ব্যাট করছেন। তার ব্যাট হাসলেই বাংলাদেশ ফলোঅন এড়াতে পারবে। এছাড়াও সৌম্য সরকারকেও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।

Shamol Bangla Ads

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা তামিম মাত্র ৪ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। দলীয় ৩৮ রানের মাথায় টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ১৩ রান করে জুনায়েদ খানের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুমিনুল। পরে ইয়াসির শাহের বলে বোল্ড হন খুলনা টেস্টে সেঞ্চুরি করা ইমরুল কায়েস। তার পথ ধরে ২৮ রান করে ওয়াহাব রিয়াজের বলে আজহার আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ১২ রান করে ইয়াসির শাহ’র দ্বিতীয় শিকারে পরিণত হন মুশফিক।
এর আগে মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট পতনের পর ৫৫৭ রানেই ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান। শুভাগত হোম একই ওভারে আজহার ও শফিককে বিদায় করেন। এরপরের ওভারেই ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহকে ফিরিয়ে দেন তাইজুল। যে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৫৩০। সেখান থেকে আর মাত্র ২৭ রান যোগ করতেই ৪ উইকেট নেই!
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে হাফিজ ও তামিমের পর এবার ডাবল সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের আজহার আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অগ্রণী ব্যাংকের ৯২৪তম শাখার উদ্বোধন পরবর্তী সংবাদ সীমান্ত বিল পাসের পর হাসিনাকে মোদির ফোন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads