শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ ‘দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর শহরের মোল্লা র্মাকেট এর দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর ৯২৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন অগ্রনী ব্যাংক লিঃএর পরিচালক(ডিরেক্টর) এবিএম কামারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক লিঃ এর উপ ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) কাজী ছানাউল হক। সম্মানীত অতিথি হিসেবে শ্রীবরদী পৌরসভার মেয়র মো.আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন।

অগ্রনী ব্যাংকের ময়মনসিংহ সার্কেল এর মহা ব্যবস্থাপক (জিএম) হরমুজ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক লিঃ এর সহকরী-মহাব্যবস্থা (এজিএম) ও শেরপুর জোনের প্রধান সুরঞ্জন কুমার রায় , জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার জাকিউল ইসলাম, তিন আনী বাজার শাখার ব্যবস্থাপক মোহামদ ফারুক আহাম্মদ, নতুন শাখার ব্যবস্থাপক মো.আরিফুর রহমান, সহ ব্যাংকের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেরপুর সদর শাখার অফিসার (ক্যাশ) মিস শারমীন বানূ। এর পর ফিতা কেটে শ্রীবরদীতে অগ্রনী ব্যাংক লিঃ এর ৯২৪ তম শাখার উদ্বোধন করেন অতিথিরা।



















