নীলফামারী : ঢাকা ও চট্রগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের দিন বিএনপির নির্বাচন বর্জন ছিলো পুর্ব পরিকল্পিত মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগে থেকে নির্বাচন বর্জনের প্রস্তুতি নিয়ে রেখেছিলো যার প্রমাণ ইতোমধ্যে দেশবাসী জানতে পেরেছে। তিনি ৭ মে বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের শুটকি মোড়ে সংলগ্ন সড়ক দূর্ঘটনাপ্রবণ এলাকায় ব্লাকস্পট উন্নয়ন কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ জাপা নেতা শওকত চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















