স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার কবি ও ছড়াকারদের একমাত্র সংগঠন ‘কবি সংঘ’র সভাপতি পদে কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, কার্যকরী সভাপতি পদে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কবি রফিকুল ইসলাম আধার এবং সাধারণ সম্পাদক পদে শেরপুর সরকারী কলেজের প্রভাষক ড. আব্দুল আলীম তালুকদারসহ ১৭টি পদে নির্বাচিত সকল কর্মকর্তাকে বিভিন্ন মহল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন যথাক্রমে শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, চন্দ্রকোনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, নালিতাবাড়ী শহীদ নাজমুল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ভুট্টো, কবি মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী ও রাজনীতিক আলী আশরাফ ভুইয়া, নকলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার ভুট্টো, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, অর্থ সম্পাদক তৌফিকুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক আলহাজ্ব মাহবুবর রহমান ও সম্মানিত সদস্য মুহাঃ হযরত আলী। জামালপুর থেকে অভিনন্দন জানিয়েছেন কবি ও নাট্যকার আলী আক্কাছ, কবি ও ঔপন্যাসিক খ.ম. রোকন-উদ-দৌলাহ, বকশীগঞ্জ থেকে সাংবাদিক আশরাফুল হায়দার, শ্রীবরদী থেকে এমআরটি মিন্টু, ঝিনাইগাতী থেকে সাংবাদিক ও কলামিস্ট এসকে সাত্তার, শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সঙ্গীত ও চারুকলা একাডেমির অধ্যক্ষ মোঃ আলীমুল ইসলাম প্রমুখ।



















