শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road_Accident_9_4স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় তাফাজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ নিহত ও দুইজন আহত হয়েছেন। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত তাফাজ উদ্দিন কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামের বাসিন্দা। আহত মিহিরন বেগম (৩৫) ও নাহিদ মিয়া (১০) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

শ্রীবরদীর কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী জানান, পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা সদর থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শেরপুর যাচ্ছিলো। পথিমধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় ওই সিএনজিচালিত অটোরিক্সাটি পথচারী তাফাজ উদ্দিনকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। ওই সময় পথচারি তাফাজ উদ্দিন এবং আরও দুই সিএনজি যাত্রী আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত তাফাজ উদ্দিন মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চরফ্যাশনে ট্রলারসহ ১০ লাখ বাগদা রেনু আটক পরবর্তী সংবাদ পাবনায় নাসিম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads