পাবনায় নাসিম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ২৭২
পাবনায় নাসিম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাবনা প্রতিনিধি : পাবনার বিশেষ জজ আদালত একটি হত্যা মামলায় ৩ জনের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার বিশেষ জজ আবুল হোসেন পাটোয়ারী এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ঈশ্বরদী উপজেলার রহিমপুর লোকোশেড এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুজন, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রিংক ও আবুল কাশেম ওরফে কাশীরামের ছেলে মাসুম।
পাবনা বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দকার রকিব উদ্দিন বলেন, ২০০৭ সালের ১১ ডিসেম্বর আসামীরা (দন্ডপ্রাপ্তরা) পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার আবুল কাশেমের ছেলে নাসিমকে (২০) অপহরণের পর হত্যা করে লাশ লোকোশেড এলাকার সেপটি ট্যাঙ্কের মধ্যে রাখে। হত্যার ৫ দিন পর ১৬ ডিসেম্বর নাসিমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ৫ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার বিশেষ জজ আবুল হোসেন পাটোয়ারী আসামী সুজন, রিংকু ও মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন।
সরকার পে মামলা পরিচালনা করেন বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দকার রকিব উদ্দিন, কোর্ট ইন্সপেক্টর ছকির উদ্দিন এবং সিএসআই মোঃ আব্দুল কাইয়ুম। আসামী পে ছিলেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২ পরবর্তী সংবাদ নাটোরে বিনামূল্যে সার, বীজ ও নগদ টাকা বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads