ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাটে ভার্কের জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক প্রধান অতিথি থেকে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক আয়োজিত বৃক্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার এসএম জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শিা কর্মকর্তা নুরুল ইসলাম, অফিসার ইনর্চাজ মহসীন আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেস কাব সভাপতি গোলাম কবির, ভার্ক ভোলাহাট ও গোহালবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার যথাক্রমে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অভিভাবক মোস্তাফিজুর রহমান, কৃতি ছাত্র শাখাওয়াত হোসেন, ছাত্রী তোহমিনা মান্নানসহ অন্যরা। এ সময় ২৪ জান জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে একটি করে রজনীগন্ধা ফুলের ষ্টীক ও নগদ ৫ ও ৬ হাজার টাকা অতিথিগণ তাদের হাতে তুলে দেন।



















