ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারী ভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এর আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমীর উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ মোঃ জাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের উপধ্যা আবি আব্দুল্ল আহসান চুন্নু ও এস আই আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলার ৯৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরন করা হয়েছে।



















