নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খরিপ-১/২০১৫-১৬ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির ল্েয ৮শ কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আউশ ফসলের জন্য ওই প্রণোদনা বিতরণ করা হয়।

জানা যায়, ওই কর্মসূচির আওতায় আউশ আবাদের জন্য নালিতাবাড়ী উপজেলার ৮শ জন কৃষক বীজ, সার, আগাছা দমন ও সেচের খরচ বাবদ ১২ লাখ ৬৬ হাজার টাকার প্রণোদনা পাবেন। এর মাঝে ৫শ কৃষক উফশী এবং ৩শ কৃষক নেরিকা ধান চাষের জন্য উপকরণ পাবেন। প্রণোদনা প্যাকেজের আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘা উফশী ধান আবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচের খরচ বাবদ ৪শ টাকা প্রণোদনা পাবেন। প্রতিজন কৃষক প্রতি বিঘা নেরিকা ধান আবাদের জন্য ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, আগাছা দমনের জন্য ৪শ টাকা এবং সেচের খরচ বাবদ ৪শ টাকা পাবেন। এ সময় উপজেলা পরিষদের মুক্তমঞ্চ হতে বীজ ও সার কৃষক সরাসরি নিজে এসে সংগ্রহ করেন। আর আগাছা দমন ও সেচ সহায়তা বাবদ অর্থ সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক একাউন্টে জমা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মো: আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফ ইকবাল। এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মুঠোফোনে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে শুভেচ্ছামুলক বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, কোষাধ্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা কৃষক প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে পোড়াগাঁও ১৩০ জন, নন্নী’র ১১০ জন, রাজনগরে ৫০জন, নয়াবিলে ৯০জন, রামচন্দ্রকুড়া ১১০জন, কাকরকান্দি ১০৫জন, বাঘবেড়ে ৫০জন, নালিতাবাড়ীর ৭৫জন এবং রূপনারায়নকুড়ার ৮০জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম জানান, কৃষিতে আউশ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয খরিফ-১/২০১৫-১৬ মৌসুমে দেশের ৪৮টি জেলায় প্রণোদনা প্যাকেজ বিতরণ করা হবে। এর আওতায় ২ লাখ ১০ হাজার বিঘা জমিতে ২ লাখ ১০ হাজার ুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার কৃষক পাবেন উফশী আউশ এবং ৩০ হাজার কৃষক পাবেন নেরিকা ধান আবাদের জন্য প্রণোদনা। সেচ ও আগাছা দমনের খরচ বাবদ টাকা সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক একাউন্ট এ প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ৩০ কোটি ২১ লাখ টাকার উপকরণ বিতরণ করা হবে।



















