এম সজলু হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীতে ৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত দু’টি রাবার ড্যাম বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে পানির অভাবে প্রায় আড়াই হাজার একর জমিতে বোরো ধান ও শাকসবজি চাষ হচ্ছেনা। উপকারভোগী কৃষকরা বিধ্বস্ত ড্যাম দু’টি মেরামতের দাবি জানিয়ে আসলেও আমলাতান্ত্রিক জটিলতায় দু’বছরেও তা মেরামত না হওয়ায় কৃষকদের মধ্যে বিরাজ করছে হতাশা।
জানা যায়, মাধবপুর উপজেলার সোনাই নদীর চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় কৃষি মন্ত্রনালয়ের অর্থায়নে এলজিইডি ২০০০- ২০০১ অর্থ বছরে ৪৫ মিটার দীর্ঘ একটি রাবার ড্যাম নির্মাণ করে। এতে ব্যয় হয় ৩ কোটি ১৯ লাখ টাকা। ২০০২-২০০৩ অর্থ বছরে একই নদীর বহরা ইউনিয়নের বহরা এলাকায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ২৮ মিটার দীর্ঘ আরেকটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। এর উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে চৌমুহনী, বহরা ও ধর্মঘর ইউনিয়নে বোরো ধান ও শাক সবজি উৎপাদন বৃদ্ধি করা। রাবার ড্যাম দুটি বিধ্বস্থ হয়ে যাওয়ায় প্রায় আড়াই হাজার একর (এক হাজার হেক্টর) জমিতে বোরো ও সবজি চাষ হচ্ছেনা। প্রায় ১০/১১ বছর ওই ইউনিয়নের কয়েক হাজার কৃষক সহজ সেচের মাধ্যমে ধান ও সবজি উৎপাদন করে আসছিলেন। এখানকার উৎপাদিত ফসল যেমন স্থানীয় চাহিদা মেটাচ্ছে তেমনি উৎপাদিত টমেটো, তরমুজ, লাউ, করলা, জিঙ্গা,বাধাকপি, ফুলকপি, শিমসহ নানা জাতীয় সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে ও রফতানি হতো। কিন্তু রাবার ড্যামের অবকাঠামোর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাবার ড্যামের পাটাতন থেকে মাটি সরে যায়। ফলে গত ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারী চৌমুহনী রাবার ড্যামটির দেয়াল ও পাঠাতন ধ্বসে পড়ে। একই কারণে বহরা রাবার ড্যামটিও মারাত্বক তিগ্রস্থ হয়েছে। রাবার ড্যাম দুটি তিগ্রস্থ হওয়ার ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমান শুস্ক মৌসুমে রাবার ড্যামের একদিকে পানি থাকলেও অপরদিকে বালু জমে নদীর স্বাভাবিক চিত্র পাল্টে গেছে। পানি শূন্য মাঝ নদীতে শিশুরা খেলা করছে। সেচের অভাবে অনেক কৃষক বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে শীত মৌসুমে সবজি উৎপাদনেও চাষিরাও তিগ্রস্থ হচ্ছেন। মাধবপুর উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ প্রত্য ও পরোভাবে এই রাবার ড্যামের আওতায় সুবিধাভোগী ছিলেন। রাবার ড্যামের সেচ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত অলিপুর গ্রামের কৃষক ইউনুছ মিয়া ও রাজনগর গ্রামের কৃষক আজগর আলী জানান, রাবার ড্যাম বিধস্থ হওয়ার ফলে আমরা সাধারণ কৃষকরা সেচ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। তাই সরকারের কাছে রাবার ড্যামটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আলীম মীর বাদল বলেন, রাবার ড্যাম দুটি সংস্কার না হওয়ার ফলে সাধারণ কৃষক সেচ সুবিধা না পেয়ে কৃষি কাজ থেকে পিছিয়ে যাচ্ছেন। বিধ্বস্থ রাবার ড্যাম সংস্কারের দাবি জানিয়ে উর্ধ্বতন কর্তৃপরে নিকট আবেদন করেছি। আশা করি, বর্তমান সরকার সাধারণ কৃষকদের কথা চিন্তা করে দ্রুত রাবার ড্যাম দুটি সংস্কারের কার্যক্রম শুরু করবে।
২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি এলজিইডির বিশেষজ্ঞরা তিগ্রস্থ দুটি রাবার ড্যাম পরিদর্শনের পর তা পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩ কোটি ৯ লাখ টাকার প্রাক্কলন কৃষি মন্ত্রনালয় বরাবরে দাখিল করে। জাইকা এটি মেরামতের আগ্রহ দেখালেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায় দুই বছরেও কৃষি উন্নয়নে সম্ভাবনাময় প্রকল্প দুটি মেরামত করা হচ্ছেনা।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, রাবার ড্যাম দুটি সংস্কারের জন্য কৃষি মন্ত্রনালয় থেকে অর্থ বরাদ্দ হয়েছে। কিছু দিনের মধ্যে এলজিইডি মন্ত্রনালয় থেকে দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরের মধ্যেই রাবার ড্যাম দুটি সংস্কারের কার্যক্রম শুরু হবে বলে আশা করি।



















