ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো আবাদের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে বোরো আবাদের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Boro Abad 1স্টাফ রিপোর্টার : শেরপুর ধান, চাল ও সবজী অধ্যুষিত জেলা হিসেবে দেশের অন্যতম জেলা হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। এ বছর শীত মওসুমে শেরপুরের কৃষক শীতকালীন সবজী চাষ করে সবজীর বাম্পার ফলন পেয়েছিল। কিন্ত জানুয়ারী মাস থেকে টানা অবরোধ-হরতালসহ রাজনৈতিক অস্থিরতায় কৃষকের উৎপাদিত সবজীতে ব্যাপক লোকসান গুনতে হয়। তারপরও থেমে থাকেনি শেরপুরের কৃষকরা। শীত শেষে বুক ভরা আশা নিয়ে মাঠে বোরো ধান চাষে নেমেছিল কৃষক। বোরোর ফলনও হয়েছে বাম্পার। কিন্ত তাতেও জেলার প্রান্তিক চাষীদের মনে কোন আনন্দ নেই। তাদের ফলানো বোরো ধানেও লোকসান গুনতে হচ্ছে। বোরো ধান বিক্রি হচ্ছে পানির দামে।

Shamol Bangla Ads

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৮৬ হাজার ৮১০ হেক্টর জমি। আর অর্জিত হয় ৮৯ হাজার ৯৫ হেক্টর বোরো আবাদ, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এ বছর বোরোর বাম্পার ফলন হওয়ায় ৩ লাখ ৫৫ হাজার ৬২ মেঃ টন ধান উৎপাদন হবে। এদিকে এত হিসাব নিকাশ না করলেও কৃষক ধানের দাম নিয়ে হতাশায় ভুগছে। বাজারে ধানের যে মূল্য, তাতে কৃষকের ভাবনা আবাদের খরচ উঠবে তো? ধানের মান ভেদে বাজারে এক মণ মোটা ধানের মুল্য সাড়ে ৪শ টাকা থেকে ৪শ ৮০ টাকা। আটাশ একমণ ধানের দাম ৫শ থেকে সাড়ে ৫শ টাকা। কৃষকরা জানিয়েছেন, ধান লাগানো, সার, বিদ্যুৎ, ডিজেল, কীটনাশক ও কাটার মজুরীসহ বিঘা প্রতি যে খরচ হয়েছে, তা উৎপাদনের সাথে বিক্রয় মুল্যে বেশ তফাৎ। এজন্য সব মিলিয়ে বাজার দরের সাথে কোনভাবেই হিসাব মিলাতে পারছে না কৃষক। কৃষক শহিমদ্দিন জানান, সব জিনিসের দাম বেশী, শুধু ধানেরই দাম কম। এই দাম থাকলে আগামীতে সে ধান উৎপাদন করবে কি না এটা নিয়েই ভাবতে হচ্ছে তাকে। কৃষক আব্দুল কাফি জানান, ধানের এমন দাম থাকলে কৃষক বাঁচবে কিভাবে? কৃষক উমর আলী, ছিদ্দিক, আব্দুস ছালাম ও নবী হোসেন সরকারের কাছে কৃষকের ধানের ন্যায্য মূল্য দিয়ে তাদের বাঁচাতে আহবান জানান।
কৃষিই যেহেতু দেশের প্রাণ আর সরকার কৃষিবান্ধব, তাই কৃষকের স্বার্থ সরকার দেখবে এমনটাই আশা করছেন শেরপুরের কৃষকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপুরে মহান মে দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি পরবর্তী সংবাদ পর্যটন শিল্পের বিকাশে রামুর বৌদ্ধ বিহারকে ঘিরে সরকারের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads