ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পর্যটন শিল্পের বিকাশে রামুর বৌদ্ধ বিহারকে ঘিরে সরকারের নানা উদ্যোগ

খবর টি পড়েছেন : ২১৪
পর্যটন শিল্পের বিকাশে রামুর বৌদ্ধ বিহারকে ঘিরে সরকারের নানা উদ্যোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Ramu Pic-4খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে রামুর বৌদ্ধ পুরাকীর্তিগুলোকে ঘিরে সরকারীভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এখানকার প্রাচীন বৌদ্ধ পুরাকীর্তিগুলোকে ওয়াল্ড হেরিটেজ-এ অন্তর্ভুক্ত করার বিষয় নিয়েও ভাবছে সরকার। আগামী ২০১৬ সাল পর্যটন বর্ষ উপলক্ষে বুধবার সকালে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনকালে সরকারের এসব পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী। সকালে তিনি রামুতে পৌঁছে সকালে তিনি প্রথমে ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার,পরে রামকোট তীর্থধাম,রামু কেন্দ্রীয় সীমা বিহার ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিষ্ট বোর্ডের প্রধান নির্বাহী আখতার-উজ-জামান খান কবির, জেলা প্রশাসক মো: আলী হোসেন,ইউএনও মো.মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন,রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন ভিক্ষু,রামু সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়–য়া,ধর্মীয় অনুষ।টান উদযাপন পরিষদের আহবায়ক বিপুল বড়–য়া আব্বু, রামু প্রেস ক্রঅবের সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া,রামকোট তীর্থধাম পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীলিপ কুমার শর্মা,সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার,সহ সভাপতি ডা.আশুতোষ চক্রবর্তী মন্টু,যুগ্ম সম্পাদক স্বদীপ শর্মা,অর্থ সম্পাদক বিজয় কুমার ধর,চৌমুহনী কালি মন্দিরের পুরোহিত সুবীর ব্রাক্ষন চৌধুরী বাদল, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বোরো আবাদের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম… পরবর্তী সংবাদ মহাদেবপুরে ভূমিকম্পে ফাটল ধরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads