দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মহান মে দিবস উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জাতীয় শ্রমিকলীগ দুর্গাপুর উপজেলা শাখা।
দিবসটি পালন উপলক্ষে আয়োজকগন ৩দিনের কর্মসূচী হাতে নিয়েছে। স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করবেন। জাতীয় শ্রমিকলীগ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শীতল চন্দ্র সরকার জানান পহেলা মে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল১০টায় আনন্দ র্যালী,সকাল ১১টায় দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা,২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান,বিকাল ৪টায় বাউল গানের আসর,রাত ৮টায় আনন্দ পুতুল নাচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামীলীগ উপজেলা কমিটির সভাপতি মির্জা হারিজ বেগ। ৩দিনের এই অনুষ্ঠানে শ্রমিকলীগ,আওয়ামীলীগ ও স্থানীয় জন সাধারণকে উপস্থিত থেকে কর্মসূচীকে সার্থক করে তোলার জন্য উপজেলা শ্রমিকলীগের সকল নেতা ও কর্মীগনের পথেকে আমন্ত্রন জানানো হয়েছে।



















