গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদকাসক্ত ছেলে টিটু (৩০) কে পুলিশে দিয়েছে একজন মা। ২৭ এপ্রিল সোমবার সকালে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরে দন্ড দিয়েছে। সহকারি কমিশনার (ভূমি) মো. মোবারক পারভেজ ওই আদালত পরিচালনা করেন। টিটুুকে আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে পাঠিয়েছে।

জানা যায়, নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার আকুল ফকিরের ছেলে টিটু দশ বছর ধরে মাদকাসক্তে জড়িয়ে পড়ে। তার বাবা বেঁচে নেই। ৫০ বছর বয়সেও মা ছরিমন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। নেশার টাকা যোগান দিতে মা কে মারধরসহ সংসারের ব্যবহার্য্য জিনিসপত্র বিক্রি করতো টিুট। কিছুতেই তাকে ফেরানো যায়নি।
মা ছরিমন জানান, মিন্টুকে বিয়ে দেওয়া হয়েছিল। মাদকের কারনে তাকে ছেড়ে গেছে বউ। বর্তমানে পরিস্থিতি খারাপের পর্যায় চলে যাওয়ায় ছেলেকে পুলিশে দেওয়া হচ্ছে।



















