মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ভূমিকম্পে ফাটল ধরা ভবনে ঝুঁকি নিয়ে কাশ করছে শিক্ষার্থীরা। কয়েকদিন আগের তীব্র ভূমিকম্প ও কয়েক দফা ঝড়ে উপজেলার বামনসাতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাশ রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে শিক্ষকরা জানান। বিদ্যালয়ের পাঁচটি কাশ রুমের মধ্যে চারটি কাশ রুমই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়ায় বাধ্য হয়ে শিক্ষকরা খোলা আকাশের নিচে কাশ নেন। কিন্তু কখনো প্রখর রোদ আবার কখনো বৃষ্টির কারণে খোলা আকাশের নিচেও কাশ নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শিক্ষকরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ঘরেই কাশ নিচ্ছেন। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই জেএসসি ও এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ সহ ভালো ফলাফল করে আসলেও এ বিদ্যালয়টিতে সরকারীভাবে এখনো কোন ভবন নির্মাণ করা হয়নি। নিজস্ব অর্থায়নে একটি ভবন নির্মাণ করে সেখানে পাঠদান চলছিল। ওই ভূমিকম্পে পাঁচটি কক্ষের চারটিতেই ফাটল ধরেছে। ফাটল ধরা এসব কক্ষেই বিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে কাশ করছে। এতে যে কোন মুহুর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।



















