গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : বিয়ের পর সুখেই কাটছিল স্ত্রী কুলসুমের সংসার। অভাব ছিল না। কিন্তু বন্ধুদের সাথে মিশে মাদকে আসক্ত হয়ে পড়ে স্বামী ইউসুফ আলী (৪৫)। কিন্তু মাদকের টাকার যোগান দিতে গিয়ে প্রায় দশ বিঘা জমি বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। বর্তমানে স্ত্রীর ওপর শারীরিক নির্যানের সাথে অভাব যোগ হয়েছে কুলসুমের।

বাধ্য হয়ে ২৮ এপ্রিল মঙ্গলবার ইউসুফকে পুলিশে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের সশ্রম দ- দেয়। আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ। গতকালই তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, আদালত পরিচালনার সময় ইউসুফের স্ত্রী ছাড়াও তার বৃদ্ধ মা, শ্বাশুরী এক ছেলে ও এক মেয়ে উপস্থিত ছিলেন। তাদের মাঝে কোন কষ্ট ছিল না। উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামে তাদের বাড়ী।
ইউসুফের স্ত্রী কুলসুম জানায়,- মাদকের সাথে তার সংসারের সুখ, জমি এবং নিত্যব্যবহার্য সকল সম্পদই চলেগেছে। বড় সমস্যা হচ্ছে- লোকটির (স্বামী) কারনে তার ছেলে-মেয়েদের সম্মানহানী হচ্ছে। তাদের ভবিষ্যতের কথাভেবেই স্বামীকে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।



















