ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা : ভূমিকম্পে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

খবর টি পড়েছেন : ২২৫
শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা : ভূমিকম্পে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic DCস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কমলা রঞ্জন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলায় ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সম্ভাব্য করণীয় ও প্রস্তুতি নিয়ে আলোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে দ্বিতীয় দফা ভূমিকম্পে নিহত সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি গ্রামের মো. হায়দার আলী ওরফে নান্টু’র (৭২) পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। নিহত নান্টুর ভাই ইসমাত পাশা ওই টাকা বুঝে নেন। ওইসময় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতুর নামকরণ শেরে বাংলার নামে করার দাবি পরবর্তী সংবাদ আগৈলঝাড়ায় এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন : মামলা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads