ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন : মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

খবর টি পড়েছেন : ১৮৬
আগৈলঝাড়ায় এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন : মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল): নিজের গোপন টর্চার সেলে রাতভর আটক রেখে বন্ধুদের নিয়ে লোহার রড গরম করে সমস্ত শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে ওই স্থানে বেদম মারধর করে রক্তাক্ত জখম করার পরেও সিগারেটের আগুনে পুড়ে শরীরের বেশীরভাগ অংশ ঝলছে দিয়েছে মানুষরূপী একদল নরপশু। মধ্যযুগীয় নির্যাতনকে হার মানিয়ে শরীরের পুরুষাঙ্গে সিগারেটের আগুনে পুড়ে দিয়েছে এক যুবককে। বিভীষিকাময় জীবন নিয়ে ওই যুবক এখন মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ অভিযুক্তকে আগাম খবর জানিয়ে দেয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
জানা গেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শহীদুল্লাহ তালুকদারের ছেলে ছাত্রদল নেতা নিপু তালুকদার ও তার সহযোগীদের হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে পয়সারহাট গ্রামের মানিক দেওয়ানের একমাত্র ছেলে ও পূর্বপয়সা বাসস্ট্যান্ডে ‘মাহি মাহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’র মালিক মতিন দেওয়ান (৩০)। রবিবার দুপুরে আগৈলঝাড়া প্রেসকাবে হাজির হয়ে মানিক দেয়ান মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিভীষিকাময় লোমহর্ষক ওই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পরেন।
মাতৃহারা মতিন বাবার একমাত্র ছেলে। কান্নাজড়িত কন্ঠে সে জানায়, পার্শ¦বর্তী খাজুরিয়া গ্রামের প্রবাসী হুমায়ুনের স্ত্রী মরিয়ম বেগমের সাথে ৪-৫ মাস আগে পরিচয়ের সূত্র ধরে বোনের অভাব মেটাতে বাবার সম্মতিতে তাকে ধর্মবোন ডাকে মতিন। ব্যবসায়িক প্রয়োজনে কিছুদিন পূর্বে ওই ধর্মবোনের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয় মতিন। গত ২১ এপ্রিল সন্ধ্যার পর দোকান বন্ধ করে বোনের ধার করা টাকা পরিশোধ করতে তার বাড়িতে যায় সে। এসময় মরিয়মের মায়ের অনুরোধে ওই পরিবার সদস্যদের সাথে রাতের খাওয়ার একপর্যায়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা বখাটে নিপু অশ্রাব্য ভাষায় গালাগাল করে মতিন ও মরিয়মকে নিয়ে আপত্তিজনক কথা বলতে থাকে। এসময় মতিন এর প্রতিবাদ করলে মতিনকে মারধর করে জোর করে নিপু ও তার সহযোগীরা ধরে নিয়ে হাত-পা বেঁধে নিজের গোপন টর্চারসেলে আটকে রাখে। এরপর খবর দেয় তার অন্যান্য সাঙ্গপাঙ্গদের।
নিপু ও তার বন্ধুরা মিলে লোহার রড গরম করে মতিনের সমস্ত শরীরে আগুনের ছ্যাঁকা দেয়। ছ্যাঁকা দেয়া ওই স্থানে মধ্যরাত পর্যন্ত বেত ও টর্চলাইট দিয়ে মেরে রক্তাক্ত জখম করায় অজ্ঞান হয়ে পরে মতিন। এতই ক্ষান্ত হয়নি তারা। যখনই মতিনের জ্ঞান ফেরে তখনই পুনরায় মারধর করে। এতে সে বারবার অজ্ঞান হয়ে পরে। সিগারেটের আগুনে শরীরের বেশীরভাগ অংশ পুড়িয়ে ঝল্সে দিয়েছে মানুষরূপী ওই নরপশুরা। এক সময় মৃত ভেবে মতিনকে গভীর রাতে ফেলে রাখে রাস্তার পাশে। স্থানীয়রা দেখতে পেয়ে মতিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একদিন চিকিৎসা নেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় অন্যত্র। গত রোববার দুপুরে আগৈলঝাড়া থানায় নিপুকে প্রধান করে ৫জনের বিরুদ্ধে মতিন বাদী হয়ে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করে। তবে মামলায় তার রাজনৈতিক পরিচয় দেয়া হয়নি। এদিকে থানার এক অতি উৎসাহী এসআই অভিযুক্ত ছাত্রদল নেতা নিপুকে তার বিরুদ্ধে মামলার আগাম খবর জানিয়ে দেয়ায় সে আত্মগোপন করে। আত্মগোপনে থাকা নিপুর ফোন বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য জানাা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা : ভূমিকম্পে নিহতের… পরবর্তী সংবাদ পাইকগাছায় ট্যুরিজম শিল্প স্থাপন করছে জাপান ট্রিপল লিংক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads