ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় পারিবারিক কলহের জের ধরে কিশোরির আত্মহত্যা; গৃহবধুর বিষপান

খবর টি পড়েছেন : ১৮৩
পাইকগাছায় পারিবারিক কলহের জের ধরে কিশোরির আত্মহত্যা; গৃহবধুর বিষপান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জের ধরে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে এক সন্তানের জননী বিষ পান করেছে। কিশোরী আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার ভিলেজে পাইকগাছা গ্রামের আকরাম গাজীর কিশোরী কন্যা লতা (১৫) ঘটনার দিন সোমবার সকালে পিতা-মাতার উপর অভিমান করে বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই দিন সকালে স্বামী রবি’র উপর অভিমান করে উপজেলার রাড়–লী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের এক সন্তানের জননী মনিকা রানী বিষপান করে আত্মহত্যার চেষ্ঠা করলে পরিবারের লোকজন গৃহবধু মনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিশোরী আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি গোলাম রহমান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটচাঁদপুরে বড় ভাই পিটিয়ে মারলো ছোট ভাইকে পরবর্তী সংবাদ চালের ব্যবসায় ধ্বসে রাণীনগরে শতাধিক চাতাল বন্ধ :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads