ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্য শুকরের আক্রমনে কিশোর আহত

খবর টি পড়েছেন : ১৯৬
ঝিনাইগাতীতে বন্য শুকরের আক্রমনে কিশোর আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ahotoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা একটি বন্য শুকরের আক্রমনে শহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। আহত ওই কিশোরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের চৌকিদার গান্ধিগাঁও গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম সোমবার দুপুরে বাড়ীর পাশের পাকা ধানক্ষেত দেখতে গেলে বন্য শুকরের কবলে পড়ে। ওইসময় ধানক্ষেতে লুকিয়ে থাকা বন্য শুকরটি তাকে আক্রমন করে। বন্য শুকরটি তার বাম হাত ও বাম পায়ে কামড়ে দেয় এবং ডান উরুর মাংস ছিড়ে নেওয়ায় সে রক্তাক্ত ক্ষত নিয়ে ক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া জানান, বন্য শুকরের কামড়ে আহত শহিদুলের চিকিৎসা চলছে। ইতোমধ্যে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড পরবর্তী সংবাদ শেরপুরে আইনগত সহায়তা দিবস উপলক্ষে অবহিতকরণ সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads