ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনগত সহায়তা দিবস উপলক্ষে অবহিতকরণ সভা

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে আইনগত সহায়তা দিবস উপলক্ষে অবহিতকরণ সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ligalস্টাফ রিপোর্টার : আইনগত সহায়তা দিবস উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। সভায় শেরপুর প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টুসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপি মেলা, সকালে বর্ণাঢ্য র‌্যালি, দুপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিকেলে আলোচনা সভা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে একটি দেয়াল পত্রিকাও প্রকাশিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্য শুকরের আক্রমনে কিশোর আহত পরবর্তী সংবাদ ভূঞাপুরে পিতার সামনে ২ মেয়েকে গণধর্ষণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads