ads

সোমবার , ২৭ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road_Accident_9_4শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে সুগরু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের ঠাকুরবাড়ী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুগরু মিয়া সিংগাবরুনা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।ওই ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন কাচফুলি বেগম (৩৫) ও তার স্বামী আল-আমিন (৪২)। তারা শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পুরানপাড়া গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

জানা যায়, সিএনজি চালিত অটোরিক্সা করে শ্রীবরদী বাজার থেকে যাত্রীরা ভায়াডাঙ্গা যাওয়া পথে ঠাকুরবাড়ী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুগরু মিয়ার মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। নিহতের লাশ উদ্ধার করে শ্রীবরদী থানায় নেওয়া হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ৪… পরবর্তী সংবাদ কোটচাঁদপুরে বড় ভাই পিটিয়ে মারলো ছোট ভাইকে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads