এস,এম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছাা (খুলনা) : বাংলাদেশের বন্ধু প্রতিম দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ব্যবসা-বানিজ্যে জাপানের অবদানকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। জাপানি নাগরিকরাও এদেশে ব্যবসা বানিজ্যের পাশাপাশি এদেশে তুলে ধরেছেন তাদের দেশের সংস্কৃতি। গতকাল সোমবার খুলনার পাইকগাছাস্থ সুন্দরবন কেন্দ্রীক টুরি্যজম কেন্দ্রের নির্মানাধীন একটি ভবনে স্কাইফিস (শিশুদের প্রতিক) টাঙ্গিয়ে জাপানের ৪ শ বছরের সংস্কৃতি তুলে ধরেন জাপানের ‘ট্রিপল লিংক’ (বিডি) লিঃ এর চেয়ারম্যান ইয়ামাদা কাজুতোশি। উল্লেখ্য জাপানের এ কোম্পানী সুন্দরবনকে কেন্দ্র করে খুলনার পাইকগাছা উপজেলার রোবারডাঙ্গাস্থ এলাকায় ‘সুন্দরবন রিসোর্ট’ নামে একটি অত্যাধুনিক টুরি্যজম কেন্দ্র, মিনি চিড়িয়াখানা, পিকনিক স্পট এবং পৌর সদরে উন্নতমানের রেস্টুরেন্ট করার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহন করে। চলতি বছরের শুরু থেকে প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রম পরিদর্শনে এসে কোম্পানীর চেয়ারম্যান ইয়ামাদা জাপানের ৪ শ বছরের সংস্কৃতি শিশু দিবসের প্রতিক স্কাইফিস নির্মানাধিন একটি ভবনে টাঙ্গিয়ে তাদের দেশের ঐতিহ্যবাহি এ সংস্কৃতি তুলে ধরেন। এ ব্যাপারে ইয়ামাদা জানান প্রতি বছর জাপানে ৫ মে শিশু দিবস পালন করা হয়। এদিন যেসকল বাড়িতে ছেলে সন্তান রয়েছে তাদের ভবিষ্যত জীবন উন্নত ও কল্যাণ কামনা করে প্রতিটি বাড়ীতে স্কাইফিস টাঙ্গিয়ে দিবসটি পালন করা হয়। ৪ শ বছর পূর্বে এদো স¤্রাজ্য থেকে এ সংস্কৃতি চালু হয় বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে জাপানি এ নাগরিক জানান মাছের বৈশিষ্ট হচ্ছে ¯্রােতের বিপরীতে চলা তেমনি ছেলে সন্তানদের ¯্রােতের মত অনেক কঠিন প্রতিবন্ধকতা মোকাবেলা করে সাফল্যের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে হয়। এজন্য শিশু দিবসের প্রতিকি হিসাবে মাছ ব্যবহার করা হয়ে থাকে। এটা জাপানের ঐতিহ্যবাহি একটি সংস্কৃতি এবং এ ঐতিহ্যটি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই সুন্দরবন টুরি্যজম কেন্দ্রে এটা টাঙ্গানো হয় বলে তিনি জানান। এ ব্যাপারে জাপান প্রবাসী শামীম আহসান জানান। উপকুলীয় এলাকার অধিকাংশ লবন অধ্যুষিত, যার ফলে এখানে কোন শিল্প কল-কারখানা গড়ে তোলা সম্ভব নয়। তবে সুন্দরবন কেন্দ্রীক শিল্প গড়ে তোলার অনেক সম্ভাবনা রয়েছে। প্রতিবেশি দেশ ভারত সুন্দরবনের এক তৃতীয়াংশ ব্যবহার করে পর্যটন খাত থেকে বছরে প্রায় ৫ মিলিয়ন টাকা আয় করে থাকে। অথচ আমাদের দেশে সুন্দরবনকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও তেমন কোন শিল্প গড়ে ওঠেনি। অপার এ সম্ভাবনাকে কাজে লাগাতে জাপান ভিত্তিক ট্রিপল লিংক (বিডি) লিঃ এর পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন পাইকগাছায় “সুন্দরবন রিসোর্ট” নামে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। আগামী ২০১৭ সালে প্রকল্পের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে।

পাইকগাছায় গাজাসহ যুবক আটক
খুলনার পাইকগাছায় গাজাসহ এক যুবককে আটক করা হয়েছে। থানাপুলিশ সোমবার সকালে গদাইপুর এলাকা থেকে শেখ আসাদ আলী (২৭) নামে এ যুবককে আটক করে। থানার এসআই বিশ্বজিৎ অধিকারী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গদাইপুর গ্রামের মৃত নাদের শেখের ছেলে শেখ আসাদ আলী (২৭) কে ২ পুরিয়ে গাজাসহ হাতে নাতে আটক করে।

পাইকগাছায় ৬ গ্রাম প্লাবিত হওয়ার ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ; ওসি’র ঘটনাস্থল পরিদর্শন
খুলনার পাইকগাছার জোয়ারের পানিতে ৬ গ্রাম তলিয়ে দেয়ার ঘটনায় পৃথক অভিযোগ হয়েছে। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিপূরণ দাবী করে এলাকাবাসী রোববার ইউপি সদস্যসহ তলিয়ে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বরাবর পৃথক অভিযোগ দিয়েছে। উল্লেখ্য স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লতা ইউনিয়নের পোদা নদী ও গয়শার খাল অবৈধ নেট, পাটা, অপসারণ করার মাধ্যমে জনসাধারনের জন্য উন্মক্ত করে দেয়ার কিছু দিন অতিবাহিত হতে না হতেই স্থানীয় ইউপি সদস্য দেবাশিষ রায় ও অসিম রায়ের নেতৃত্বে এলাকার ্একটি প্রভাবশালী মহল ধলাইয়ের স্লুইচ গেটসহ উন্মুক্ত খাল দু’টি মোটা অংকের টাকার বিনিময়ে জাল ধরার জন্য ধলাই গ্রামের কৃষ্ণপদ মন্ডলের ছেলে নিবাস মন্ডলসহ কতিপয় ব্যক্তিদের নিকট ইজারা দেয়। ইজারা গ্রহনকারী ব্যক্তি ও ধলাই গ্রামের সুধীর মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল, তেতুলতলা গ্রামের মৃত হীরালাল সরদারের ছেলে সুর্যকান্ত সরকার, আধারমানিক গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে মঙ্গল মন্ডলসহ কতিপয় ঘের মালিকরা ঘটনার দিন গত শুক্রবার বিকালে ধলাই স্লুইচ গেট দিয়ে অবাধে জোয়ারের পানি প্রবেশ করিয়ে ১৮/১৯ নং পোল্ডারের লতা, ধলাই, পুতলাখালী, আধারমানিক, সচিয়ারবন্ধ ও তেঁতুলতলাসহ ৬টি গ্রামের বিস্তৃর্ন এলাকা তলিয়ে দেয়। এ ঘটনায় শত শত বিঘা চিংড়ী ঘের ও ফসলের ক্ষেত প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনা বিভিণœ গনমাধ্যমে প্রকাশের পর স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করলেও রোববার বিকালে থানার ওসি গোলাম রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। এ ব্যাপারে ওসি গোলাম রহমান জানান-ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে যারা এ কাজ করেছে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করার মাধ্যমে এলাকাবাসীর সাথে সমন্বয় করার নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্তরা যদি এ নির্দেশনা না মানে তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।



















