শেরপুরে পুলিশকে মারধোর করে আসামী ছিনতাই : গ্রেফতার ১১

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে পুলিশকে মারধোর করে আসামী ছিনতাই : গ্রেফতার ১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Asami_1স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের পুলিশকে মারধোর করে মাদক ব্যবসায়ী নূরন্নবী মিয়া (৩২) ও স্ত্রী কালুনি বেগমকে (২৫) ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ২৫ এপ্রিল শনিবার ভোরে সদর উপজেলার বেলতলী বাজারে ওই ঘটনা ঘটে। নুরুন্নবী বেততলী গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ পরে অভিযান চালিয়ে ওই গ্রামের নিজাম উদ্দিন (৩৫) লোকমান হোসেন (২৪) শাকিল মিয়া (২২) রুবেল হোসেন (২২) আব্দুর রাজ্জাক (২৫) আল মাহমুদ (৪০) হান্নান মিয়া (২৮) মাইনুল ইসলাম (২৫) আঞ্জুআরা বেগম (২৫) সোহাগ মিয়া (২৫) ও মঞ্জুরুল হককে (২৮) গ্রেপ্তার করে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বেশ কয়েকটি মাদক মামলার আসামী নূরন্নবী ও তার স্ত্রী কালুনিকে বাড়ী থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে সদর থানার পুলিশ। স্থানীয় বেলতলী বাজারে নিয়ে আসার পর নূরন্নবীর সহযোগী ২৫-৩০ জন নারী ও পুরুষ দেশীয় ধারালো অস্ত্র-নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মারধোর করে আসামীদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং বেলতলী গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’টি পৃথক মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নববর্ষে টিএসসিতে যৌন নিপীড়নকারীদের গ্রেফতার দাবিতে শেরপুরে মহিলা… পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে রাজা বাদশা হ্যাচারিতে প্রতিদিন লাখ টাকার পোনা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads