ঠাকুরগাঁওয়ে রাজা বাদশা হ্যাচারিতে প্রতিদিন লাখ টাকার পোনা বেচাকেনা

খবর টি পড়েছেন : ২৩২
ঠাকুরগাঁওয়ে রাজা বাদশা হ্যাচারিতে প্রতিদিন লাখ টাকার পোনা বেচাকেনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Thakurgaon fish pic3ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গোবিন্দ নগর এলাকায় লোকচুর অন্তরালে মাছ চাষে বিপ্লব ঘটিয়েছেন রাজা নামে এক যুবক। নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন আরও ২০-২৫ জন বেকার মানুষের। তার হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে ঠাকুরগাঁও সহ পার্শ্ববর্তী জেলা সমূহের শত শত মাছচাষি নিজ নিজ পুকুরে মাছের চাষ করে হয়েছেন লাভবান। তার এই সাফল্য দেখে অনেক বেকার যুবক এগিয়ে এসেছেন মাছ চাষে।

Shamol Bangla Ads

রাজা বলেন, প্রথমে পোল্ট্রী ফিডের ব্যবসা শুরু করি। কিন্তু লোকসান হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। এমন সময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য ট্রেডে প্রশিণ গ্রহণ করে ২০১০ সালে নিজের একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। পরবর্তীতে মৎস্য অধিদফতর এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রশিণ, পরামর্শে তার মৎস চাষ সম্প্রসারণ করতে থাকেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্যের চাবিকাঠি তার হাতে এসে ধরা দিয়েছে।

মৎসচাষি রাজা তিল তিল করে অতি যতেœ গড়ে তোলেন তাদের প্রতিষ্ঠান রাজা-বাদশা মৎস্য খামার। ঠাকুরগাঁও এবং পাশ্ববর্তী দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলার মৎস্য চাষিদের কাছে লাভ করেন ব্যাপক পরিচিতি। গড়ে তোলেন একটি হ্যাচারি। তার এই অত্যাধুনিক হ্যাচারিতে রুই, মৃগেল, কাতলা, সিলভার কার্প, ব্রিগেড, কমন কার্প, গ্রাস কার্প, কালবাউস, থাইপুঁটি ইত্যাদি মাছের ডিম এবং ডিম থেকে রেণু-পোনা উৎপন্ন করছেন।

Shamol Bangla Ads

তিনি আরো জানান, শীঘ্রই হ্যাচারিতে দেশি ছোট মাছ যেমন- মলা, গোলসা, পাবদা, কই, শিং, মাগুর ইত্যাদি মাছের প্রজনন করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রায় ১ হাজার কেজি রেণু-পোনা উৎপাদন হচ্ছে এই হ্যাচারি থেকে। ১ হাজার কেজি রেণু-পোনা সংখ্যায় প্রতি কেজি ৮ হাজার হিসাবে যার পরিমাণ কয়েক লক্ষ টাকা।

বর্তমানে মাছ চাষের সমস্যার কথা বলতে গিয়ে এই সফল মাছ চাষী জানালেন তার নানান অভিযোগ। প্রথমেই ব্যাংক ঋণ না পাওয়ার কথা জানালেন তিনি। বললেন নিজের টাকার সঙ্গে যদি ব্যাংক সহযোগিতা করতো তাহলে মাছ চাষকে শিল্প হিসেবে তিনি উন্নত করতে পারতেন।

সফল মাছ চাষী তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে জানালেন, দেশে বেকার যুবকদের তিনি তার খামারে প্রশিণের ব্যবস্থা করতে চান। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিলে এবং এ খাতে বিনিয়োগে ব্যাংকগুলো এগিয়ে এলে তার স্বপ্নের বাস্তবায়ন হবে।

ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সাত্তার জানান, রাজা-বাদশ হ্যাচারি গুণগত মানের পোনা উৎপাদন মৎস্য চাষীদের কমমূল্যে পোনা দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করে থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশকে মারধোর করে আসামী ছিনতাই : গ্রেফতার… পরবর্তী সংবাদ এবার ‘নেলসন ম্যান্ডেলা সম্মাননা পদক’ পেলেন শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads