স্টাফ রিপোর্টার : ভান্ডারিয়া সরকারি কলেজে সহকারী অধ্যাপক মোন্তাজ উদ্দিনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে দায়িত্বরত অবস্থায় ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা।

২৬ এপ্রিল রবিবার দুপুরে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আশীষ চন্দ্র করসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। ওই সময় তারা দোষী ব্যক্তিদের উপযুক্ত বিভাগীয় সাজার পাশাপাশি ১৯৮০ সালের পরীক্ষা কনডাক্ট রুলের পরিবর্তন ও বিভিন্ন ক্যাডার কর্মকর্তার মধ্যে আচরণ বিধিমালা নির্দিষ্টকরণের দাবি জানান।



















