ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ভারত ও বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৩২
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ভারত ও বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

quake_mapশ্যামলবাংলা ডেস্ক : নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৬ এপ্রিল রবিবার স্থানীয় সময় ১টা ৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

Shamol Bangla Ads

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তীব্বত সংলগ্ন নেপালের সীমান্তবর্তী কোদারি এলাকার ১৭ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানায়, উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে বাংলাদেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের সময় আতঙ্কে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। এছাড়া রাজধানীর মতিঝিল ও পল্টনেও আতঙ্কিত লোকজন বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
এর আগে শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সেখানে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শক্তিশালী ওই ভূমিকম্পের প্রভাবে নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়।
নেপালে ভূমিকম্পে রাজধানীর কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক দারাহারা টাওয়ার ধসে পড়ে। এছাড়াও কাঠমান্ডু ও এর আশপাশের জেলায় আরও বেশ কিছু ভবন ধসে পড়ে এবং বেশ কয়েকটি স্থানে রাস্তায় বড় আকারের ফাটল দেখা দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ‘নেলসন ম্যান্ডেলা সম্মাননা পদক’ পেলেন শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক… পরবর্তী সংবাদ শেরপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads