মেহের আমজাদ, মেহেরপুর : জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইলে গতকাল শনিবার দুপুরের এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, গাংনী পৌরসভার মেয়র আহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিউদ্দিন শফি, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়ারউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জয়পুরহাট প্রেসকাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ জয়পুরহাটের সাংবাদিকবৃন্দ ও মেহেরপুর প্রেসকাবের সভাপতি রশিদ হাসান খান আলোসহ মেহেরপুরের সাংবাদিকবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে এদিন বিকেলে মেহেরপুর পৌরসভার মেয়রের আমন্ত্রনে জয়পুরহাট প্রেসকাবের সাংবাদিকবৃন্দ মেহেরপুর পৌরসভা কার্যালয়ে যান। সাংবাদিকরা এসময় পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
রাত ১০টায় ডিনার শেষে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন। এসময় পুলিশ সুপার হামিদুল আলম ও মেহেরপুর প্রেসকাবের সভাপতি রশিদ হাসান খান আলো তাদেও বিদায় জানান।
উল্লেখ্য, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমের আমন্ত্রনে জয়পুরহাটের ২২ জন সাংবাদিক গত পরশু শুক্রবার বিকেলে মেহেরপুর পৌঁছান।



















