গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহিদ (১১) নামে এক স্কুল ছাত্রের

মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রহনপুর-ভোলাহাট সড়কের কাঞ্চনতলা নামক স্থানে।
রহনপুর পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, ২৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামের সেতাউরের ছেলে সহিদ (১১) কাঞ্চনতলা বাজার থেকে পোল্ট্রি কিনে বাড়ি ফিরছিল পথিমধ্যে রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর ব্রিজের পাশে কাঞ্চনতলায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের চাকায় পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। সে মকরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল।



















