স্টাফ রিপোর্টার : সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের কারণে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় সরকার যানবাহন চলাচলে নিরাপত্তা দেয়ার জন্য বিজিবি মোতায়েন করেছে। এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারী শুক্রবার রাত থেকে শেরপুর জেলা শহর ও জেলার বিভিন্ন সড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। ওইসব সড়কে ঢাকাসহ টঙ্গী বিশ্ব ইজতেমায় যোগদানকারী যাত্রীবাহী বাস সার্ভিস নিরাপদে গন্তব্যস্থলে যেতে ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা তাদের টহল শুরু করেছে। শেরপুর জেলা শহরে এক প্লাটুনসহ শেরপুর-ঢাকা এবং শেরপুর-জামালপুর হয়ে উত্তরবঙ্গে চলাচলরত যানবাহনের সামনে বিজিবি’র টহল দল জেলার সীমান্ত পার করে দিচ্ছে বলে বিজিবি শেরপুর জেলা সদরের দায়িত্বরত নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান। বিজিবি’র টহলের কারণে যাত্রীবাহী বাসের পাশাপাশি শেরপুর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পন্যবাহী ট্রাকও চলাচল করছে।



















