কক্সবাজার সংবাদদাতা : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব যে মুহূর্তে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে চলছে- ঠিক সে মুহুর্তে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে একের পর এক অযৌক্তিক হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারীর মতায়নে ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বিএনপি-জামায়াতসহ কোন অপশক্তি যাতে করে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে, সেজন্য মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্পীকার শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, ওয়াশিকা আয়েশা খান এমপি, খোরশেদ আরা হক এমপি, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো: রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের, পৌর কাউন্সিলর চম্পা উদ্দিন, জেলা যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ, তাহমিদা আক্তার লুনা, রাবেয়া বেগম ও মর্জিনা আক্তার প্রমুখ।



















