আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুবলীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসীম সরদার, যুবলীগ সহ-সভাপতি সবুজ আকন, শ্রমিকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, ছাত্রলীগ সহ-সভাপতি আবু সালেহ লিটন, মিন্টু সেরনিয়াবাত, এআর ফারুক বক্তিয়ার, ইউনুস আলী মিয়া প্রমুখ।



















