শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদী কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন ক সোমেশ্বরীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ আহবায়ক আশরাফ হোসেন খোকা ৩ শত ৫ জন দুঃস্থ ছিন্নমুল শীতার্তের মাঝে প্রত্যেককে ১ টি করে কম্বল বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবু জাফর, আলহাজ্ব তাজুল ইসলাম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন বাদল, ডা. আব্দুস সালাম, বর্তমান সাধারন সম্পাদক গোলাম সাকলাইন, সমাজ কল্যাণ সম্পাদক মাসুম ইবনে শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আল মাসুদ ও শীত বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক আবুল কাশেম প্রমুখ।



















