শ্যামলবাংলা ডেস্ক : উড্ডয়নরত বিমানে সন্তান জন্ম দিয়েছেন ইয়াসমিন আক্তার নামে এক বাংলাদেশি নারী। ৯ জানুয়ারী শুক্রবার লেবানন থেকে ঢাকায় আসার পথে ইয়াসমীন এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফাইট আকাশে থাকাকালীন সময়ে সন্তানের জন্ম দেন। তার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার শ্রীপুরে। ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপ জানায়, এরাবিয়ান এয়ারলাইন্সের জি৯ ফাইটে করে লেবানন থেকে ঢাকায় আসছিলেন অন্তঃসত্তা ইয়াসমীন। বিমানবন্দরে পৌঁছনোর বেশ কিছুণ আগে ফাইটটি আকাশে থাকাকালীন সময়ে হঠাৎ প্রসব বেদনা অনুভব করেন তিনি। ওইসময় ফাইট কর্তৃপ জরুরি ভিত্তিতে বিমানের ককপিটের পেছনে কাপড়ের ঘের দিয়ে একটি জায়গা বের করেন। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ইয়াসমীন। পরে বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে ফাইটটি অবতরণের পর বিমানবন্দর ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপ জরুরি ভিত্তিতে মা ও মেয়েকে উত্তরার জাহানারা কিনিকে ভর্তি করেন। মা ও নবজাতক পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন কিনিকের চিকিৎসক ডা. আকিল আহমেদ।
কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন বলেন, যাত্রী ইয়াসমীন খুব ভাগ্যবান। ইয়াসমীনের ভাই দিদার জানান, দুই বছর আগে লেবানন প্রবাসী নাসিমের সঙ্গে ইয়াসমীনের বিয়ে হয়। তিন বছর আগে ইয়াসমীন লেবাননে যান।



















