ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনাহারে থাকলেও ভিক্ষাবৃত্তিতে নামেনি পীরগঞ্জের প্রতিবন্ধি মোস্তফা

খবর টি পড়েছেন : ১৯৬
অনাহারে থাকলেও ভিক্ষাবৃত্তিতে নামেনি পীরগঞ্জের প্রতিবন্ধি মোস্তফা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mustofaআব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) : নাম মোস্তফা মিয়া। বয়স আনুমানিক ৫০ বছর। রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের সয়েকপুর গ্রামে তার বাড়ি। তিনি শারীরিক প্রতিবন্ধি একজন মানুষ। অসুখে পড়ে একটি পা কেটে ফেলেছেন। কিন্তু পা হারিয়ে গেলেও জীবন যুদ্ধে হারেন নি মোস্তফা মিয়া। সারাদিন এক পায়ে সাইকেল চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি বাত, ব্যাথাসহ বেশ কয়েকটি রোগের চিকিৎসা করেন। অনেকে ভালও হয়ে যান। যারা ভাল হয় তারা তাকে খুব সম্মান করেন বলে মোস্তফা মিয়া জানান। গ্রামে কবিরাজি করে যা জোটে তা দিয়ে মাত্র ১ শতক জমির উপড় স্ত্রীকে নিয়ে বসবাস করেন। দুই মেয়ের একজনকে বিয়ে দিয়েছেন অপরজন মোর্শেদা ঢাকায় গার্মেন্টেসে কাজ করেন। নিজস্ব কোন আবাদী জমি নেই। শুধুমাত্র প্রতিবন্ধি কার্ড দিয়ে তিন মাসে ১ হাজার টাকা পায় মোস্তফা মিয়া। গতকাল বৃহস্পতিবার রোগীর বাড়িতে যাবার পথে এ প্রতিবেদকের সাথে রাস্তায় কথা হয় মোস্তফা মিয়ার। বলেন অসংখ্য দু:খের কথা কান্নার অস্ফুট স্বরে বলেন- আমি আজ না খেয়ে বাড়ি থেকে বের হয়েছি দু’মুঠো ভাতও ঠিক মতো জোটে না। অথচ আমার দিকে কেউ দেখে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় মোস্তফা মিয়া ও তার স্ত্রী খাবার না পেয়ে পানি খেয়ে থাকে কিন্তু তথাপি ভিক্ষাবৃত্তিতে নামেনি তারা । ভিক্ষা না করার এক উজ্জ্বল দৃষ্টান্ত মোস্তফা মিয়া। তিনি আরও বলেন- আমার চলাফেরা করতে খুব কষ্ট হয়। কিন্তু আমার ও বুড়ির জন্য কষ্ট করতেই হয়। সরকারিভাবে সাহায্য পেলে বাড়ির সাথে একটি টোল ঘর করে দোকান দিয়ে সংসার চালাতাম। কিন্তু আমার কথা কে আর শোনে। ভোটের সময় আমাকে অনেকে অনেক প্রতিশ্র“তি দিয়েছিল কিন্তু ভোট শেষ হলেই আর আমার দিকে কেউ ফিরেও চায় না। সমাজের বিত্তশালীরা মোস্তফা মিয়ার এই দু:খ ঘোচাবে এমনটাই প্রত্যাশা সকলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবরোধে কোটি টাকা ক্ষতির আশঙ্কা : রাজশাহীর চাষিদের… পরবর্তী সংবাদ পাকুন্দিয়ায় পাকিস্তান আমলের গুলি ও বেয়নেট উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads