ads

শুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধে কোটি টাকা ক্ষতির আশঙ্কা : রাজশাহীর চাষিদের ট্রাকের অভাবে সবজি সরবরাহ বন্ধ

খবর টি পড়েছেন : ১৯৬
অবরোধে কোটি টাকা ক্ষতির আশঙ্কা : রাজশাহীর চাষিদের ট্রাকের অভাবে সবজি সরবরাহ বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : হরতাল-অবরোধে পরিবহন চলছে না। মঙ্গল ও বুধবার রাজশাহীর চাষিরা বাজারে সবজি পাঠাতে পারেননি। রাতে হাতেগোনা দু-একটি ট্রাক চললেও চাওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ট্রাকের অভাবে রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলার বাঁধাকপি, ফুলকপি, বেগুনসহ বিভিন্ন সবজি স্থানীয় বাজারে বিক্রি হয়নি। চাষিরা সবজি বাজারে নিলেও কেনেননি ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা বলছেন, হরতাল-অবরোধে সবজি পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। দু-একটি ট্রাক পাওয়া গেলেও চাওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া।

Shamol Bangla Ads

গোদাগাড়ীর টমেটো আড়তদার ইকবাল মোহাম্মদ বলেন, অবরোধের কারণে ঢাকার পাইকাররা আসতে পারছেন না। এ কারণে সবজি বিক্রি হচ্ছে না। শুধু রাজশাহী নয়, ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জের হাজারো কৃষক চরম বিপাকে পড়েছেন।

ঈশ্বরদীর আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা জানান, দুই দিনে সবজিবোঝাই কোনো ট্রাক ঈশ্বরদী থেকে ছাড়েনি। তাদের মতে, প্রতিদিন সবজিবোঝাই প্রায় ১৫০টি ট্রাক বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। এদিকে জেলার গোদাগাড়ীতেও আটকে আছে অসংখ্য টমেটোবোঝাই ট্রাক। অবরোধে সবজি এবং মোহনপুরের পানবাহী ট্রাকও ছেড়ে যায়নি।

জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকার টমেটো চাষি ও ব্যবসায়ী ইউসুফ আলী জানান, গত বছর এ সময় দেশে সংঘাতে টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারও ক্ষতির মুখে পড়েছেন তারা। তিনি বলেন, তার আড়তে বর্তমানে ৪ লাখ টাকার টমেটো রয়েছে। পরিবহন সঙ্কটের কারণে সেগুলো ঢাকায় পাঠানো যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, রোববার প্রতি ট্রাকের ভাড়া ২৬ হাজার টাকা থাকলেও সোমবার থেকে ৫০ হাজার টাকায়ও ট্রাক মিলছে না। তার ৪ লাখ টাকার টমেটো এখন পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও জানান, তার মতো উপজেলায় শতাধিক টমেটো ব্যবসায়ী রয়েছেন এবং সবাই বিপাকে পড়েছেন। অবরোধ দীর্ঘস্থায়ী হলে তারা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বেন বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন হল মুক্তিযোদ্ধার লাশ পরবর্তী সংবাদ অনাহারে থাকলেও ভিক্ষাবৃত্তিতে নামেনি পীরগঞ্জের প্রতিবন্ধি মোস্তফা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads