কাঠালিয়ায় অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

খবর টি পড়েছেন : ১৯০
কাঠালিয়ায় অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া হাইস্কুল হল রুমে শুক্রবার সকাল ১১টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংঘঠন বন্ধু মহল সমিতির ৪র্থ বর্ষপূতি উপলে প্রতিবছরের ন্যায় শনিবার সকাল ১১ টায় অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। সংঘঠনের সভাপতি দিপংকর হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নুরুল হক জমাদ্দার চান, মহসিন নকীব, অধ্য মাওলানা ইদ্রিস আলী, অমেলেন্দ মজুমদার, মোঃ জাহাঙ্গির মোল্লা, পরশ নকীব, সঞ্জয় হাওলাদার, এমদাদ হোসেন ফারুক, আঃ রহিম ফকির, কামরুজ্জামান, সঞ্জয় হাওলাদার, জয় সংকর মন্ডল, ছোবাহান, আজিজুর রহমান মন্টু, আবু বকর হাং, তাপস নকীব, সুজন মীর, কাওসার, পলাশ বেপারী, মনোতোষ সিকদার, রথিন সমাদ্দার,শাহরুল হাওলাদার, সবুল হাওলাদার প্রমূখ। এ সময় সংগঠনের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কাঠালিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বার্ষিক সম্মেলন ২০১৫ শুক্রবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় সেব্রাশ্রমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল সাহা, ডাঃ ফনি ভূষণ দাস।

Shamol Bangla Ads

কাঠালিয়ায় মরোনত্তর দাবী চেক বিতরন

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের মাতৃছায়া বীমা প্রকল্পের মরোনত্তর দাবী চেক বিতরন উপলে এক সভা গতকাল শুক্রবার (৯ জানুয়ারী) উপজেলা প্রাথমিক শিক সমিতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফারুক সিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফাতেমা খানম, প্রকল্প পরিচালক (মাতৃছায়া) মো. সলিমুলাহ, ইনচার্জ মো. ইব্রাহিম মিয়া, উপজেলা জেপি আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু। বক্তব্য রাখেন মোসা. জাহানারা নার্গিস. মাস্টার মো. কবির, মো. বাবুল হোসেন প্রমূখ। সভাশেষে মাতৃছায়া বীমা প্রকল্পের গ্রাহক মরহুম মো. আমির হোসেনের স্ত্রী সামসুন্নাহার সুমার নিকট ১ ল ৩৯ হাজার টাকার মরোনত্তর দাবী চেক তুলে দেন প্রধান অতিথি ।

কাঠালিয়ায় ৫৫ বছর বয়সের এক নারীর পানিতে ডুবে মৃত্যু

 ঝালকাঠির কাঠালিয়া ফরিদা বেগম (৫৫) এক মহিলা পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামে খলিফা বাড়ীতে এ মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামের নিহত ফরিদা বেগম ওই গ্রামের মরহুম ইদ্রিস আলী খলিফার স্ত্রী। জানাগেছে, দুপুরে বাড়ীর পিছনের পুকুরে গোসল করতে গিয়ে সে নিঁেখাজ হয়। বহু খোজাখুজির পর সন্ধ্যায় পুকুরে তার লাশ ভেসে ওঠে। এসময় তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিহতের পরিবার সুত্রে জানাগেছে।

নবজাতক শিশুকেও দেয়া হচ্ছে রুটি কলা
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের খাবারে পুকুর চুরি

 ঝালকাঠি রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের ভর্তিকৃত রোগীদের খাবার সরবরাহকারী মোঃ সজল মৃধার বিরুদ্ধে খাদ্য সরবরাহে পুকুর চুরির অভিযোগ পাওয়া গেছে। খাদ্য তালিকা তৈরি করা হলেও সে অনুযায়ী খাবার দেয়া হচ্ছে না রোগীদের। এমনকি নবজাতক শিশুকে সকালে দুধ ও খিচুরি খেতে দেওয়ার কথা খাকলেও দেয়া হচ্ছে ২টি শক্ত রুটি ও ২টি কলা। তাছাড়া শিশুদের খাদ্যের তালিকাই নেই খাবার মেন্যুতে। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, শিশুদের ৩ বেলায় দুধ ও খিচুরি খেতে দেওয়ার কথা রয়েছে। কিন্তু দেয়া হচ্ছে বড় রোগীদের খাবারই। যা খেতে হচ্ছে শিশু রোগীর অভিভাবকদের। প্রত্যেক বয়স্ক রোগীকে সকালে ২টি কলা, ২টি রুটি ও ২টি সিদ্ধ ডিম দেওয়ার কখা খাদ্য তালিকায় থাকলেও দেয়া হচ্ছে ২টি ছোট কলা ও ২টি ছোট রুটি। দুপুর ও রাতে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন খাবার মেন্যু থাকে। সরেজমিনে গতকাল শুক্রবার সকালে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবারের দুপুর ও রাতের ৩৯ জন রোগীর খাদ্য তালিকায় মাথাপিছু রয়েছে ৩১৮ গ্রাম মুরগীর গোশত, ডাল ৫০ গ্রাম ও বিভিন্ন সবজি খাওয়ানোর কথা থাকলেও মুরগীর পরিবর্তে আনা হয়েছে পাংগাস মাছ। কিন্তু যদি মুরগীর পরিবর্তে মাছ খাওয়ানো হয়ে তবে, ৪৩৭.৩৮ গ্রাম প্রত্যেক রোগীকে খাওয়ানোর কথা রয়েছে। সে অনুয়ায়ী ৩৯ জন রোগীকে ১৭ কেজি মাছ খাওয়াতে হবে। কিন্তু ৩৯ জন রোগীর জন্য মাত্র ৪ কেজি মাছ আনা হয়েছে এবং ১ কেজি ৯৫ গ্রাম ডাল খাওয়ানোর কথা থাকলেও ৩৯ জন রোগীর জন্য ডাল আনা হয়েছে মাত্র ৪শ’ গ্রাম। এভাবে প্রতিদিনই খাবারে ডাকাতি ও পুকুর চুরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। হাতেম মৃধা (৯৫), আয়নালি (৭০) ও রনি (২২) একাধিক ভর্তি রোগীরা অভিযোগ করেন, শুক্রবার সকালে ২টি কলা ও শক্ত ২টি রুটি দেয়া হচ্ছে যা খাওয়া যায় না। তাছাড়া সকালে ২টি করে ডিম খাওয়ানোর কথা শুনেছি, কিন্তু কখানো খাওয়ানো হয়নি। এছাড়া দুপুরে ও রাতে যে খাবার খাওয়ানো হয় তার মান খুব খারাপ। ৬ মাস বয়সী শিশু রোগী মাফুজের মা ইয়াসমিন বেগম অভিযোগ করেন, আমার বাচ্চাকে সকালে ২টি শুক্ত রুটি ও ২টি কলা। কিন্তু কোন ৬ মাস বয়সী বাচ্চায় কি এসব খেতে পারে ?। জানা গেছে, স্বাস্থ্য কেন্দ্রে খাবার সরবরাহের মুল ঠিকাদার জেলার নলছিটির দুলাল তালুকদার এবং সাব কন্ট্রাক্টর স্থানীয় প্রভাবশালী বিএনপি কর্মী মোঃ সজল মৃধা। ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নিজেরা এককভাবে সারা জীবন খাদ্য সরবরাহ করবে এজন্য কৌশল করে খাদ্যের বরাদ্দ বৃদ্ধির করার দাবিতে ঝালকাঠি আদালতে ঠিকাদার দুলাল একটি মামলা করেছেন এবং ওই মামলার জন্য নতুন করে স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সরবরাহের টেন্ডার হচ্ছে না। এ সুযোগ ও স্থানীয় প্রভাব খাটিয়ে রোগীসহ সকলকে জিম্মি করে রোগীদের খাবারের লক্ষ লক্ষ টাকা দীর্ঘ কয়েক বছর ধরে হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সাব কন্ট্রাক্টর মোঃ সজল মৃধা জানান, দিনদিন দ্রব্য মুল্যের উর্ধ্বগতি থাকলেও পূর্বের বরাদ্দ অনুযায়ী বর্তমানেও লোকসান দিয়ে খাদ্য সরবরাহ করছি। তাই তালিকা অনুযায়ী সব সময় খাবার দেয়া সম্ভব হয় না। এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও মাহবুবুর রহমান বলেন, মামলা জটিলতায় সঠিকভাবে খাবার সরবরাহ হচ্ছে না এবং নতুন করে টেন্ডারও হচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হবে।

রাজাপুরে মুক্তিযোদ্ধাকে মারধর করে টাকা ছিনতাই ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় মোঃ সোবাহান খান নামের এক মুক্তিযোদ্ধাকে মারধর করে ১২ হাজার টাকা ছিনতাই ও বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় রাত সোয়া ৭টার দিকে ওই মুক্তিযোদ্ধা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মুক্তিযোদ্ধা সোবাহান খান রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। লিখিত অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফারুক মৃধার ছেলে প্রতিপক্ষ মোঃ সজল মৃধা পূর্ব বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সোবাহান খানকে মারধর করে তার পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার বসতঘরের কয়েকটি জানালা ভাঙচুর করে। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাদেবপুরে শিম চাষে ২ হাজার কৃষাণ-কৃষাণীর মুখে হাসি পরবর্তী সংবাদ ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads