ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

খবর টি পড়েছেন : ২২৯
ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bissho istema 2015শ্যামলবাংলা ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজে ঢল নেমেছিল লক্ষ লক্ষ মুসল্লির। নামাজের পর ফের বয়ান শুরু হয়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জুবায়ের।
৯ জানুয়ারী শুক্রবার বাদ ফজর মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দুই পর্বের ইজতেমার প্রথম পবের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রবিবার।
ইতোমধ্যেই লাখো মুসল্লি অংশ নিয়েছেন প্রথম পর্বের বিশ্ব ইজতেমায়। প্রতিটি জেলা ও থানার জন্য আলাদাভাবে স্থান বরাদ্দ করা হয়েছে। এছাড়া, খন্ড খন্ডভাবে মুসল্লিরা রান্নার কাজ করছেন। অবরোধের মধ্যেও ভোগান্তি-শঙ্কা মাথায় নিয়েই দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি যোগ দিয়েছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় আসরে।
এদিকে ইজতেমা সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন পরবর্তী সংবাদ হাসপাতাল হলো চিকিত্সকের জন্য মন্দির আর রোগীরা হলো…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads