মেহের আমজাদ,মেহেরপুর : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পরিকল্পিত হামলার ষড়যন্ত্রের প্রতিবাদ ও তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি কার্যালয় থেকে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর প্রেস ক্লাব’র সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















