গয়েশ্বর ৩ দিনের রিমান্ডে

খবর টি পড়েছেন : ১৭৬
গয়েশ্বর ৩ দিনের রিমান্ডে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

goyesshor_শ্যামলবাংলা ডেস্ক : সাংসদ ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ৩ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।২৬ ডিসেম্বর শুক্রবার সকালে গয়েশ্বরকে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হাবিল হোসেন। অন্যদিকে আদালতে গয়েশ্বরের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে গয়েশ্বরকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ওই ঘটনায় রাতেই সাংসদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগে এবং তার গাড়ি ভাংচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
এই মামলায় শুক্রবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরবর্তী সংবাদ সহিংস আন্দোলন করলে সরকার কঠোর অবস্থানে থাকবে :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads