শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধুকে কটুক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। ২৫ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিনের নেতৃত্বে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে শহরে শহীদ মিনার চত্তরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে মিছিলকারীরা।



















