ঝিনাইগাতীতে অগ্নিকান্ডে ৭ দোকান ও ২ বসতবাড়ি ভষ্মিভূত

খবর টি পড়েছেন : ১৯৯
ঝিনাইগাতীতে অগ্নিকান্ডে ৭ দোকান ও ২ বসতবাড়ি ভষ্মিভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fireঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পৃথক ৩টি অগ্নিকান্ডে ৭টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ওইসব অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলা সদরে আব্দুল ওয়াহেদের লেপ-তোষকের দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ৬টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই ওই ক্ষয়-ক্ষতি সাধিত হয়। এছাড়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে হলদিগ্রামের ভূমিহীন পরিবার হাবিবুর রহমান ও ফাকরাবাদ গ্রামের সোলায়মানের বসতবাড়ি অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড়পুকুরিয়ায় কয়লা বিক্রি শুরু পরবর্তী সংবাদ শেরপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ মাসুদ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads