ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৮৪
যশোরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে যশোরের আদালতে। ২২ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

Shamol Bangla Ads

বাদী তার পিটিশনে উল্লেখ করেন, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তারেক রহমান মন্তব্য করেন, ‘শেখ মুজিব বড় রাজাকার, পাকবন্ধু। আওয়ামী লীগ মোনাফেকের দল।’ এই বক্তব্য ১৭ ডিসেম্বর বাদী বিভিন্ন খবরের কাগজে দেখে ক্ষুব্ধ হয়েছেন। আওয়ামী লীগের অনুসারী হওয়ায় তারেকের এ সব মন্তব্যে তার সম্মানহানি হয়েছে। সে কারণে তিনি দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় আদালতে বিচার প্রার্থনা করছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনের আবেদনটি গ্রহণ করেন। তবে দুপুর পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো আদেশ দেননি।
একই দিন জেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মাহমুদ কবীর কাকন ও একই দলের আরেক ব্যক্তি একই ধরনের পিটিশন নিয়ে একই আদালতে হাজির হন। কিন্তু আদালত এ দুটি পিটিশন গ্রহণ করেননি।
খয়রাত হোসেনের পিটিশন আদালত গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন তার আইনজীবী মাহাবুব সরকার লাল্টু।

যশোরে ৭০ হাজার টাকা জরিমানা আদায়

Shamol Bangla Ads

যশোরের বাউলিয়ার ইট ভাটা ও শহরের একটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুমুর বালা ও পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক এমদাদুল হক।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ভ্রাম্যমাণ আদালত বাউলিয়া গ্রামের মামুন ব্রিকসে অভিযান চালায়। এসময় ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে মালিক সাহিদুজ্জামানের নামে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। একই সঙ্গে আদালত আগামীতে ভাটায় জ্বালানি হিসেবে কাঠ না পোড়ানোর জন্য সতর্ক করে দেয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের নেতাজী সুভাষ চন্দ্র রোডের ক্যাফে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। হোটেলে বাসি খাবার বিক্রি, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে মালিক মনির মোল্লার নামে মামলা দিয়ে ২০ হাজার টাকা জারিমানা আদায় করে আদালত। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার আন্দোলনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, পেশকার বদিউজ্জামান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

যশোরের শার্শায় ৪ মাদকসেবীর ১ মাসের কারাদন্ড

শার্শায় মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর ১ মাসের কারাদন্ড দিয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলমের নেতৃত্বে বেনাপোলের সাদীপুর ও ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হল বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত নজেল মন্ডলের পুত্র আসাদুর রহমান(৬৫), খোদা বক্স মন্ডলের পুত্র আবজেল হোসেন(৫৬), মতলেব আলী বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৮)ও ধান্যখোলা গ্রামের আতশ আলীর ছেলে আনসার আলী (৪০) । তাদের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোবাইল কোর্ট তাদেরকে সন্ধ্যায় ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়ে জেল-হাজতে প্রেরন করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিধবাপল্লীতে চাঁদা দাবি ও হুমকির মামলায় কামারুজ্জামানের সাফাই… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ডাকাত সদস্যসহ গ্রেফতার ৩

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads