ads

সোমবার , ২২ ডিসেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ডাকাত সদস্যসহ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ১৮১
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্যসহ গ্রেফতার ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন: বাঘাডাঙ্গা নতুনপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০), পীরপুর কুল্লা গ্রামের মৃত দিন বক্স হালসানার ছেলে আলহার হালসানা (৪২) ও দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ফজলু শাহর ছেলে ইন্তাজ (৩৮)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গায় মদ ও জন্ম নিরোধক ট্যাবলেট জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার হুদাপাড়া ও কুসুমপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ ও ২৮২০ পিস জন্ম নিরোধক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় ১ লক্ষ ৬৯ হাজার ৫শ টাকা। সোমবার ভোর ৫ টা ও রোববার দিবাগত রাতে ওঁৎপেতে এ গুলো জব্দ করা হয় ।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, সোমবার ভোর ৫ টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল হাদী সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তের আখক্ষেতে ওঁৎপেতে ছিল। এসময় ৩ জন চোরাচালানিকে দেখে ধাওয়া করলে ২ টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ২৮২০ পিস জন্ম নিরোধক ট্যাবলেট জব্দ করে। যার মূল্য ৯৪ হাজার ৫শ টাকা। এর আগে, রোববার দিবাগত রাতে জীবননগর উপজেলার কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন কুসুমপুর সীমান্তে টহল দেয়ার সময় ২ জন চোরাচালানিকে চ্যালেঞ্জ করে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করে। যার মূল্য ৭৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (৪৫) কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২ টার দিকে তাকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মনিরুদ্দিন মোল্লা জানান উপজেলার বটিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত সাদেক নস্করের ছেলে আব্দুল মালেককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যশোরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ আমতলীতে বন্যানিয়ন্ত্রন বাঁধের গাছ কর্তন : সংসদ সদস্য’র…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads